৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৯ জন

তাদের ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2023, 03:58 PM

Updated : 27 Jul 2023, 03:58 PM

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নয়জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে নন-ক্যাডারে সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। 

এই নয়জনকে ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতি দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. গোলাম ফারুক, বিদ্যুৎ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. আফজাল হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। 

এছাড়া পরিকল্পনা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা শামসুন নাহার, লক্ষ্মী রাণী ঘোষ, মো. আবুল বাসার মোল্লা, মো. হাবিবুর রহমান, মো. আহসান হাবীব ও মো. আবু হানিফাকেও নন-ক্যাডারে সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 

সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে এদেরকে জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডে সহকারী সচিব পদে পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। 

নন-ক্যাডার শ্রেণিতে উপ-সচিবের নয়টি, জ্যেষ্ঠ সহকারী সচিবের ৫৭টি এবং সহকারী সচিবের ২১০টি পদ রয়েছে।