২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না, ছাত্রলীগ হবে অতন্দ্র প্রহরী: প্রধানমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ‘ছাত্র সমাবেশে’ বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 04:20 PM

Updated : 05 Oct 2023, 04:20 PM

ষড়যন্ত্র করে কেউ বাংলাদেশের অগ্রযাত্রা ঠেকিয়ে রাখতে পারবে না জানিয়ে দেশের স্বার্থে ছাত্রলীগকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পেনশন ফান্ডসহ বিএনপির নানা অপপ্রচার নিয়ে তিনি বলেন, নিজেরা কিছু দিতে পারেনি, এখন বিভ্রান্তি সৃষ্টি করছে।

সরকারের সাফল্য, বদনাম করতে ‘অপপ্রচার ও ষড়যন্ত্র’, ড. মুহম্মদ ইউনূস প্রসঙ্গ এবং ইতিহাসের নানা ঘটনাপ্রবাহ উঠে আসে বঙ্গবন্ধুকন্যার বক্তব্যে।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কানায় কানায় পূর্ণ ‘ছাত্র সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে এ সমাবেশ আয়োজন করে ছাত্রলীগ।

[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:  https://www.facebook.com/bdnews24/posts/pfbid02gtxQaZhpd9JFRAvnFvqbs9WvFAsigsEL6Zyyjy58FyGSjBnAWfzahzmBBvQZBwLel ]