১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার্ক, হেড, বোল্টসহ আরও যাদের ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো

ডিসেম্বরের নিলামের আগে ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকায় প্রকাশ করেছে আইপিএলে ১০ ফ্র্যাঞ্চাইজি।

স্টার্ক, হেড, বোল্টসহ আরও যাদের ছেড়ে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো
ছবি: আইপিএল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 11:41 PM

Updated : 17 Nov 2026, 11:41 PM

আইপিএলের নতুন আসরের নিলামের আগে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে আছেন মিচেল স্টার্ক, ট্রাভিস হেড, শিমরন হেটমায়ার ও ট্রেন্ট বোল্টের মতো ক্রিকেটাররা।

ধরে রাখা খেলোয়াড়ের তালিকা প্রকাশের শেষ দিন ছিল মঙ্গলবার। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় হবে আইপিএলের ২০২৭ সালের আসরের নিলাম।

ছেড়ে দেওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামি ছিলেন অলরাউন্ডার প্রশান্ত ভির। গত আসরের আগে নিলাম থেকে তাকে ১৪ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল চেন্নাই সুপার কিংস। এরপরই আছেন সানরাইজার্স হায়দরাবাদের ট্রাভিস হেড, যার মূল্য ছিল ১৪ কোটি রুপি।

আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন মাহেন্দ্র সিং ধোনি। তাই চেন্নাইয়ের ছেড়ে দেওয়া খেলোয়াড়ের তালিকায় আছে তার নামও। ফ্র্যাঞ্চাইজিটির মেন্টরের দায়িত্ব নিয়েছেন পাঁচটি আইপিএল জেতা এই কিপার-ব্যাটসম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে কাজের চাপ সামলাতে ২০২৭ সালের আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার হেড ও স্টার্ক। তাই তাদের ছেড়ে দিয়েছে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস।

গত জুলাই থেকে মাঠের বাইরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জ্যাকব বেথেলও খেলবেন না আগামী আসরে। হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় সম্প্রতি আবারও চোট পেয়েছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার।

নিউ জিল্যান্ডের অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্টকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এছাড়া দক্ষিণ আফ্রিকার গতিময় পেসার আনরিখ নরকিয়াকে লখনৌ সুপার জায়ান্টস, কিউই পেসার লকি ফার্গুসনকে পাঞ্জাব কিংস, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান হেটমায়ারকে রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে।

চেন্নাই সুপার কিংস

ছেড়ে দেওয়া খেলোয়াড়: মাহেন্দ্র সিং ধোনি, আমান খান, ডিন ফরেস্টার, কুলদিপ ইয়াদাভ, ম্যাকনেইল নোরনহা, ম্যাথু শর্ট, ম্যাট হেনরি, আকাশ মাধওয়াল, প্রাশান্ত ভির, স্পেন্সার জনসন, জ্যাক ফোকস, খালিল আহমেদ (ট্রেড আউট), ন্যাথান এলিস (ট্রেড আউট)

ধরে রাখা খেলোয়াড়: রুতুরাজ গায়কোয়াড়, সাঞ্জু স্যামসন, আয়ুশ মাত্রে, উর্ভিল প্যাটেল, ডেওয়াল্ড ব্রেভিস, শিভাম দুবে, কার্তিক শার্মা, সারফারাজ খান, রাহুল চাহার, নুর আহমাদ, শ্রেয়াস গোপাল, আনশুল কাম্বোজ, মুকেশ চৌধুরি, গুরজাপনিত সিং, রামাকৃষ্ণা ঘোষ, জেমি ওভারটন, আকিল হোসেন, লিয়াম লিভিংস্টোন (ট্রেড ইন), জ্যাক এডওয়ার্ডস (ট্রেড ইন)

নিলাম থেকে ছয়জন খেলোয়াড় কিনতে পারবে চেন্নাই, যার মধ্যে বিদেশি দুইজন। তারা খরচ করতে পারবে ২৮ কোটি ৫ লাখ রুপি।

মুম্বাই ইন্ডিয়ান্স

ছেড়ে দেওয়া খেলোয়াড়: ট্রেন্ট বোল্ট, দিপাক চাহার, এএম গাজানফার, আথার্ভা আনকোলেকার, কেশাভ মহারাজ, মোহাম্মেদ ইজহার, দিনেশ মালেওয়ার, মায়াঙ্ক মারকান্ডে, মায়াঙ্ক রাওয়াত, মাহিপাল লামরর, রবিন মিনাজ, রুচিত আহির, কৃশ ভাগাত, হার্দিক পান্ডিয়া (ট্রেড আউট)

ধরে রাখা খেলোয়াড়: রোহিত শার্মা, সুরিয়াকুমার ইয়াদাভ, জাসপ্রিত বুমরাহ, তিলাক ভার্মা, নামান ধির, রায়ান রিকেলটন, শেরফেন রাদারফোর্ড, কুইন্টিন ডি কক, কর্বিন বশ, উইল জ্যাকস, শার্দুল ঠাকুর, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, অ্যাশওয়ানি কুমার, রাঘু শার্মা আর্শদিপ সিং (ট্রেড ইন)

নিলাম থেকে ৯ জন খেলোয়াড় কিনতে পারবে মুম্বাই, যার মধ্যে বিদেশি দুইজন। তারা খরচ করতে পারবে ৩২ কোটি ৬০ লাখ রুপি।

দিল্লি ক্যাপিটালস

ছেড়ে দেওয়া খেলোয়াড়: মিচেল স্টার্ক, নিতিশ রানা, আভিশেক পোরেল, পাথুম নিসাঙ্কা, বেন ডাকেট, কারুন নায়ার, সাহিল পারাখ, দুশমান্থা চামিরা, রেহান আহমেদ, আজায় মান্ডাল, টি নাটারাজান (ট্রেড আউট), কুলদিপ ইয়াদাভ (ট্রেড আউট)

ধরে রাখা খেলোয়াড়: আকসার প্যাটেল, লোকেশ রাহুল, পৃথ্বী শ, সামির রিজভি, আশুতোশ শার্মা, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার, আকিব নাবি, ভিপরাজ নিগাম, মাধাভ তিওয়ারি, ত্রিপুরানা ভিজায়, কাইল জেমিসন, রিশাভ পান্ত (ট্রেড ইন), জিশান আনসারি (ট্রেড ইন)

নিলাম থেকে ৯ জন খেলোয়াড় কিনতে পারবে দিল্লি, যার মধ্যে বিদেশি চারজন। তারা খরচ করতে পারবে ৩৯ কোটি ৫০ লাখ রুপি।

লখনৌ সুপার জায়ান্টস

ছেড়ে দেওয়া খেলোয়াড়: আভেশ খান, ম্যাথু ব্রিটস্কি, আনরিখ নরকিয়া, জর্জ লিন্ডা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নামান তিওয়ারি, হিম্মাত সিং, রিশাভ পান্ত (ট্রেড আউট), মোহাম্মাদ শামি (ট্রেড আউট), এম সিদ্ধার্থ (ট্রেড আউট)

ধরে রাখা খেলোয়াড়: মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, জশ ইংলিস, আয়ুশ বাদোনি, আব্দুল সামাদ, মুকুল চৌধুরি, আকশাত রাঘুভানশি, শাহবাজ আহমেদ, দিগভেশ রাঠি, প্রিন্স ইয়াদাভ, মহসিন খান, মায়াঙ্ক ইয়াদাভ, আকাশ সিং, অর্জুন টেন্ডুলকার, আরশিন কুলকার্নি, কুলদিপ ইয়াদাভ (ট্রেড ইন), স্যাম কারান (ট্রেড ইন)

নিলাম থেকে সাতজন খেলোয়াড় কিনতে পারবে লখনৌ, যার মধ্যে বিদেশি তিনজন। তারা খরচ করতে পারবে ৪৭ কোটি ৪৫ লাখ রুপি।

পাঞ্জাব কিংস

ছেড়ে দেওয়া খেলোয়াড়: নেহাল ওয়াধেরা, লকি ফার্গুসন, মিচেল ওয়েন, পায়লা আভিনাশ, প্রাভিন দুবে, ভিশাল নিশাদ, আর্শদিপ সিং (ট্রেড আউট)

ধরে রাখা খেলোয়াড়: শ্রেয়াস ইয়ায়ার, প্রিয়ানশ আরিয়া, প্রাভসিমরান সিং, শশাঙ্ক সিং, মুশির খান, বিষ্ণু ভিনোদ, কুপার কনোলি, মার্কাস স্টয়নিস, আজমাতউল্লাহ ওমারজাই, মার্কো ইয়ানসেন, সুরিয়ানশ সেজ, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ার্শিস, ইয়াশ ঠাকুর, ভিয়াশক ভিজায়কুমার, ইউজভেন্দ্রা চেহেল, হারপ্রিত ব্রার, হারনুর সিং, হার্দিক পান্ডিয়া (ট্রেড ইন)

নিলাম থেকে ছয়জন খেলোয়াড় কিনতে পারবে পাঞ্জাব, যার মধ্যে বিদেশি দুইজন। তারা খরচ করতে পারবে ১৮ কোটি ৬০ লাখ রুপি।

রাজস্থান রয়্যালস

ছেড়ে দেওয়া খেলোয়াড়: শিমরন হেটমায়ার, অ্যাডাম মিল্‌ন, কিউনা মাফাকা, তুষার দেশপান্ডে, কুলদিপ সেন, ইয়ুধভির সিং, ভিগনেশ পুথুর, রাভি সিং, ইমানজোত চেহেল, স্যাম কারান (ট্রেড আউট)।

ধরে রাখা খেলোয়াড়: রায়ান পারাগ, ইয়াশাসভি জয়সওয়াল, বৈভাব সুরিয়াভানশি, ধ্রুভ জুরেল, নান্দ্রে বার্গার, শুভাম দুবে, আমান রাও, লুয়ান ড্রে প্রিটোরিয়াস, ডনোভান ফেরেইরা, দাসুন শানাকা, রাভিন্দ্রা জাদেজা, রাভি বিষ্ণই, ইয়াশ রাজ পুজা, জফ্রা আর্চার, ব্রিজেশ শার্মা, সান্দিপ শার্মা, শুশান্ত মিশ্রা, মোহাম্মেদ শামি (ট্রেড ইন) এম সিদ্ধার্থ (ট্রেড ইন)

নিলাম থেকে ছয়জন খেলোয়াড় কিনতে পারবে রাজস্থান, যার মধ্যে বিদেশি তিনজন। তারা খরচ করতে পারবে ২৭ কোটি ৫ লাখ রুপি।

সানরাইজার্স হায়দরাবাদ

ছেড়ে দেওয়া খেলোয়াড়: ট্রাভিস হেড, কামিন্দু মেন্ডিস, জায়েদেভ উনাদকাট, দিলশান মাদুশাঙ্কা, অঙ্কার তারমেইল, আমিত কুমার, শিভাম মাভি, জেরাল্ড কুটসিয়া, ডেভিড পেইন, আরএস আমব্রিশ, হার্শিল প্যাটেল (ট্রেড আউট), জিশান আনসারি (ট্রেড আউট), লিয়াম লিভিংস্টোন (ট্রেড আউট), জ্যাক অ্যাডওয়ার্ডস (ট্রেড আউট)।

ধরে রাখা খেলোয়াড়: প্যাট কামিন্স, আভিশেক শার্মা, ইশান কিষান, সালিল আরোরা, আঙ্কিত ভার্মা, আর স্ম্রারান, হাইনরিখ ক্লসেন, নিতিশ কুমার রেড্ডি, ইশান মালিঙ্গা, ব্রাইডন কার্স, প্রাফুল হিঞ্জ, সাকিব হুসাইন, হার্শ দুবে, শিভাং কুমার, ক্রাইন্স ফুলেট্রা, টি নাটরাজান (ট্রেড ইন), খালিল আহমেদ (ট্রেড ইন), ন্যাথান এলিস (ট্রেড ইন)

নিলাম থেকে সাতজন খেলোয়াড় কিনতে পারবে হায়দরাবাদ, যার মধ্যে বিদেশি তিনজন। তারা খরচ করতে পারবে ৪০ কোটি ১৫ লাখ রুপি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ছেড়ে দেওয়া খেলোয়াড়: জ্যাকব বেথেল, রিচার্ড গ্লিসন, মানগেশ ইয়াদাভ, সাতভিক দেসওয়াল, ভিহান মালহোত্রা, সোয়াপনিল সিং

ধরে রাখা খেলোয়াড়: রাজাত পাতিদার, ভিরাট কোহলি, ফিল সল্ট, দেবদূত পাডিক্কাল, জিতেশ শার্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, জশ হেইজেলউড, ভুবনেশ্বর কুমার, সুয়াশ শার্মা, আভিনান্দান সিং, রাসিখ সালাম, ভেঙ্কাটেশ আইয়ার, জেকব ডাফি, জর্ডান কক্স, ভিকি ওস্টওয়াল, কানিশক চৌহান, ইয়াশ দায়াল, নুয়ান থুসারা

নিলাম থেকে পাঁচজন খেলোয়াড় কিনতে পারবে বেঙ্গালুরু, যার মধ্যে বিদেশি একজন। তারা খরচ করতে পারবে ১৪ কোটি ১৫ লাখ রুপি।

গুজরাট টাইটান্স

ছেড়ে দেওয়া খেলোয়াড়: ইশান্ত শার্মা, লুক উড, কুলওয়ান্ত খেজরলিয়া, শাহরুখ খান, কনর এস্তেহেইজেন, পৃথ্বীরাজ ইয়ারা।

ধরে রাখা খেলোয়াড়: শুবমান গিল, সাই সুদার্শান, রাহুল তিওয়াতিয়া, কুমার কুশাগ্রা, আনুজ রাওয়াত, জস বাটলার, টম ব্যান্টন, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দার, আর সাই কিশোর, মানাভ সুতার, রাশিদ খান, জায়ান্ত ইয়াদাভ, জেসন হোল্ডার, কাগিসো রাবাদা, মোহাম্মাদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, আশোক শার্মা, আর্শাদ খান, নিশান্ত সিন্ধু, হার্শাল প্যাটেল (ট্রেড ইন)

নিলাম থেকে তিনজন খেলোয়াড় কিনতে পারবে গুজরাট, যার মধ্যে বিদেশি দুইজন। তারা খরচ করতে পারবে ৮ কোটি ৭৫ লাখ রুপি।

কলকাতা নাইট রাইডার্স

ছেড়ে দেওয়া খেলোয়াড়: আজিঙ্কা রাহানে, আকাশ দিপ, ব্লেসিং মুজারাবানি, ডাকশ কামরা, লুভনিথ সিসোডিয়া, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, নাভদিপ সাইনি, রাচিন রাভিন্দ্রা, রাহুল ত্রিপাঠি, তেজাশভি সিং, উমরান মালিক

ধরে রেখা খেলোয়াড়: ক্যামেরন গ্রিন, সুনিল নারাইন, রিঙ্কু সিং, ভারুন চক্রবর্তী, হার্শিত রানা, ফিন অ্যালেন, মানিশ পান্ডে, রভম্যান পাওয়েল, আনগকৃশ রাঘুভানশি, রামানদিপ সিং, টিম সাইফার্ট, সার্থাক রাঞ্জান, আঙ্কুল রয়, বৈভাব আরোরা, সৌরাভ দুবে, কার্থিক তিয়াগি, প্রাশান্ত সোলাঙ্কি

নিলাম থেকে আটজন খেলোয়াড় কিনতে পারবে কলকাতা, যার মধ্যে বিদেশি তিনজন। তারা খরচ করতে পারবে ৪১ কোটি ৬৫ লাখ রুপি।