১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে গ্যাসের আগুন: চলে গেলেন দিনমজুর কুদ্দুস, মৃত্যু বেড়ে ১৭

১৬ দিন আগের ওই অগ্নি দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে এ নিয়ে ১৭ জনের মৃত্যু হল।

গাজীপুরে গ্যাসের আগুন: চলে গেলেন দিনমজুর কুদ্দুস, মৃত্যু বেড়ে ১৭

ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2024, 10:30 AM

Updated : 30 Mar 2024, 10:31 AM

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধদের মধ্যে আরো এক একজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

১৬ দিন আগের ওই অগ্নি দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে এ নিয়ে ১৭ জনের মৃত্যু হল।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে কুদ্দুস খান নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

“তার শরীরে পোড়ার মাত্রা ছিল ৮০ শতাংশ। আইসিইউতে তিনি মারা যান।”

দুই সন্তানের বাবা কুদ্দুসের গ্রামের বাড়ি লালমনিরহাটে জেলার কালীগঞ্জে। গাজীপুরের টপস্টার এলাকায় দিনমজুরের কাজ করতেন তিনি।

গত ১৩ মার্চ ইফতারের আগে আগে গ্যাসের আগুনে বিপুল সংখ্যক মানুষের দগ্ধ হওয়ার ঘটনা ঘটে কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, যে বাসায় ঘটনাটি ঘটেছে, সেখানে গ্যাস বের হতে থাকা গরম সিলিন্ডার ভেজা চট দিয়ে মুড়িয়ে বাইরে রেখে যান পরিবারের কেউ একজন। স্থানীয়দের অনেকে কৌতূহলী হয়ে এগিয়ে এসেছিলেন কী হচ্ছে সেটা দেখতে। সিলিন্ডার থেকে গ্যাস বেরিয়ে যে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে, তা বুঝতে পারেনি কেউ।

সে সময় পাশের আরেকটি বাসায় চুলা ধরাতে গেলে পুরো রাস্তায় আগুন ছড়িয়ে পড়ে। তাতেই দগ্ধ হয় সবাই।

ওই ঘটনার পর মারাত্মকভাবে দগ্ধ ৩২ জনকে রাতেই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

পুরানো খবর:

গাজীপুরের আগুন: ২৭ দিনের মেয়ে রেখে চলে গেলেন সিরাজগঞ্জের লালন

পুরানো খবর:

গাজীপুরে গ্যাসের আগুনে মৃত্যু বেড়ে ১৪

পুরানো খবর:

গাজীপুরে গ্যাসের আগুন: হাসপাতালে ভর্তি ১৯ জনের অবস্থা ‘সংকটাপন্ন’

পুরানো খবর:

গাজীপুরে গ্যাসের আগুনে মৃত্যু বেড়ে ১৫