২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াউদ্দিন আবার অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ

তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

জিয়াউদ্দিন আবার অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ

মোহাম্মদ জিয়াউদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 11:59 PM

Updated : 11 Jan 2024, 11:59 PM

অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে আবারও মন্ত্রীর পদমর্যাদায় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাতে তাকে নতুন করে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপান জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ পদে থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এর আগে ২০০৯ সালের নভেম্বর থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত জিয়াউদ্দিন। পরে তাকে রাষ্ট্রদূত করে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। পরে ২০২১ সালের মে মাসে আবারও অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ হিসেবে নিয়োগ পান এই কূটনীতিক।