২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪ সচিবের দপ্তর বদল

একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

৪ সচিবের দপ্তর বদল

সচিবালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 06:07 PM

Updated : 18 Apr 2023, 06:07 PM

সরকারের চারজন সচিবের দপ্তর বদলের পাশাপাশি একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনে এই পদোন্নতি ও বদলি হয়।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলি করা হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে পাঠান হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব করে পাঠানো হয়েছে।

পিএসসির সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে পদোন্নতি দিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।