মেলা শুরুর আগেই ভয় দেখাতে শুরু করেছিল আকাশ। শুরুর পর দর্শনার্থীদের একাংশ বৃষ্টির শঙ্কায় মেলা ছাড়লেন। মাঝে মধ্যে কয়েক ফোঁটা করে বৃষ্টি হলো আর দর্শনার্থীরা আশ্রয়ের খোঁজে ছুটলেন। বৃষ্টি থামতেই আবার স্টলে স্টলে ঘোরাঘুরি। এভাবেই বৃষ্টির সঙ্গে লুকোচুরি খেলার মাঝে সন্ধ্যা গড়ালো মঙ্গলবারের একুশে বইমেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মোবাইল নিউজরুম থেকে জানাচ্ছেন মাহমুদ শরীফ।