১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টিএসসি ও বিজয় সরণির মেট্রো স্টেশন চালু ১৩ ডিসেম্বর

উত্তরা থেকে মতিঝিলের পথে বাকি থাকবে শুধু শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন।

টিএসসি ও বিজয় সরণির মেট্রো স্টেশন চালু ১৩ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশনে শনিবার দুপুরে প্রবেশ করছে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2023, 05:52 PM

Updated : 07 Dec 2023, 08:50 PM

মেট্রোরেলের বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন চালু হবে আগামী ১৩ ডিসেম্বর।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে মেট্রোরেল পরিচালনকারী ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিটিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, নতুন দুটো স্টেশন চালু হলেও সময়সূচি আগের মতই থাকবে।

তিনি বলেন, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ উদ্বোধন করার সময় একটা প্রতিশ্রুতি ছিল তিন মাসের মধ্যে সবগুলো স্টেশন খুলে দেওয়া হবে। আগামী ১৩ ডিসেম্বর এ দুটি স্টেশনে ট্রেন থামবে।

এ দুই স্টেশন চালুর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পথে থাকা স্টেশনগুলোর মধ্যে শাহবাগ ও কারওয়ান বাজার বাদে সবগুলোই চালু হবে।

মেট্রোর উত্তরা-আগারগাঁও অংশ চালুর ১০ মাস সাত দিনের মাথায় গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলছে। পর্যায়ক্রমে এ সময় বাড়ানো হবে বলে জানিয়েছে ডিটিএমসিএল।

২০২২ সালের ২৮ ডিসেম্বর চালুর পর ধাপে ধাপে সময় বাড়িয়ে এখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে চলাচল করছে সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

পুরানো খবর:

চোখের পলকে উত্তরা থেকে মতিঝিল

পুরানো খবর:

খুলল মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ