Published : 20 Jun 2026, 12:43 AM
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ পেয়েছে পুলিশ।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শুক্রবার বিকালে শিশুর মা বাদী হয়ে আল আমিনকে আসামি করে অভিযোগটি করেছেন।
৩৭ বছরের আল আমিন পেশায় মুদি দোকানি।
অভিযোগের বরাতে পুলিশ জানায়, গত বছরের ১৯ ডিসেম্বর শিশুটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আল আমিনের দোকানে ১০০ টাকার নোট ভাঙাতে যায়। তখন শিশুটিকে একটি পরিত্যক্ত টিনশেডের ঘরে নিয়ে ধর্ষণ ও ভিডিও করে আল আমিন। ঘটনাটি কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফেরার পথে আল আমিন আবার ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু শিশুটি দৌড়ে পালিয়ে এসে তার বাবা-মাকে ঘটনাটি।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।