রাসেল আহমদ
হাওর অঞ্চলের অধিকার রক্ষা ও টেকসই উন্নয়নে নিবেদিত কর্মী। তিনি ‘আমরা হাওরবাসী’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও মুখ্য সমন্বয়ক। জনপ্রতিনিধি হিসেবে দুই বার দায়িত্ব পালন করা রাসেল পেশায় একজন সংবাদকর্মীও। দুর্গম হাওরাঞ্চলে শিক্ষার আলো ছড়াতে তার চেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে 'বংশীকুন্ডা কলেজ'। হাওরের প্রকৃতি, মানুষ এবং তাদের জীবনসংগ্রামই তার চিন্তা ও কর্মের মূল কেন্দ্রবিন্দু।