১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নড়াইলে বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

সদর উপজেলার মুশুড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিপিকা রাণী বিশ্বাস জানান।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 12:30 AM

Updated : 11 Sep 2026, 03:26 PM

নড়াইল সদর উপজেলায় বিবাহ অনুষ্ঠানের গেইটে বরকে মিষ্টিমুখ করানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার মুশুড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিপিকা রাণী বিশ্বাস জানান। 

নিহত নকুল চন্দ্র মল্লিক (৫২) ওই গ্রামের সতীশ চন্দ্র মল্লিকের ছেলে। 

স্বজনরা বলেন, বাড়িতে নকুল মল্লিকের ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। গেইটে বরযাত্রীরা আসার পর নকুল বরকে মিষ্টি খাওয়ানোর জন্য সেখানে যান। এ সময় অসাবধানতাবশত গেইটের আলোকসজ্জার বৈদ্যুতিক তারে তিনি স্পৃষ্ট হয়ে আহত হন। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক লিপিকা রাণী বিশ্বাস বলেন, হাসপাতারে আনার আগেই তার মৃত্যু হয়েছে।