ঝালকাঠীতে শিশুকে যৌন নিপীড়নে একজনের ৫ বছরের দণ্ড
ঝালকাঠীতে আট বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডিত জাহিদুল ইসলাম রাজাপুর উপজেলার সাকরাইল গ্রামের প্রয়াত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন।
জাহিদুলকে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালতের এপিপি এম আলম খান কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের ১১ জুন সকাল ১০টায় শহরের ডাক্তারপট্টির একটি বাসায় জাহিদুল ওই শিশুকে যৌন নিপীড়ন করেন।
