২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।  

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 06:35 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার কামারদহ ইউনিয়নের বার্না আকুব গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম।

নিহত সুমি বেগম ওই এলাকার শামীমের স্ত্রী।  

ওসি বলেন, সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সুমি ও শামীমের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমিকে মারধর করে শামীম।এতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়।

“ঘটনার পর শামীম ও তার পরিবারের লোকজন ঘরে লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে সুমির লাশ উদ্ধারের পর গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।”

এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান ওসি।