শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুর সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন, আহত হন তার বড় ভাই।
রোববার বিকালে উপজেলার ব্যাঙের মোড়ে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহিম (২১) শেরপুর সদর উপজেলার শিমুলতলী গ্রামের মজনু মিয়ার ছেলে।
আহত শামীমকে (২৫) জামালাপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, দুই ভাই সদর উপজেলার শিমুলতলী থেকে মোটরসাইকেলে জামালপুর যাচ্ছিলেন।
ব্যাঙের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাহিমের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরই ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
