নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে ২ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।
বৃহস্পতিবার সকালে বটতলা রেললাইন শাহজাহান রোলিং মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান।
তবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনজনই সকালের দিকে কর্মস্থলে যাচ্ছিলেন। নির্জন ওই এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন পার হওয়ার সময় অসতর্ক থাকার কারণে ট্রেনে কাটা পড়েন বলে ধারণা করছি।
আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
