২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধির কর্মশালা

দিনাজপুরে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 06:10 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

দুপুরে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), সাসটেইনেবল রুরাল ইনফ্রাস্টাকচার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ও নিরাপদ সড়ক চাই (নিসচা) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বেসরকারি সংস্থা সাসটেইনেবল রুরাল ইনফ্রাস্টাকচার ইমপ্রুভমেন্ট প্রকেক্টের কারিগরি বিশেষজ্ঞ মিজানুর রহমান দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দেন।

সচেতনতার বিষয়ে আলোচনা করেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন বলেন, গাড়ি চালকরা ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চললে এবং সচেতন থাকলেই সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে।

এক্ষেত্রে গাড়ি চালক, যাত্রী, পথচারী এবং সড়কে যান চালাচল নিয়ন্ত্রণে নিয়োজিত সংস্থাকে দায়িত্বশীল হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।  

কর্মশালায় দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুজ্জামান, দিনাজপুর চেম্বারের সভাপতি মোসাদ্দেক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালা উপলক্ষে সকালে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এতে যানবাহন চালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।