বিমান বাহিনীর প্রধান হলেন আবু এসরার
এয়ার ভাইস মার্শাল আবু এসরারকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আগামী ১২ জুন থেকে তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব ভার গ্রহণের দিন থেকেই আবু এসরারের এয়ার মার্শাল পদে পদোন্নতি কার্যকর হবে বলে এতে বলা হয়েছে।
বিমান বাহিনীর বর্তমান প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী ১২ জুন অবসরে যাচ্ছেন।
