২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় টোল রোডে কভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 07:18 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

শুক্রবার বেলা ১২টার দিকে টোল রোডের প্রবেশমুখে এ দুঘর্টনা ঘটে।

নিহত সিনএজি অটোরিকশা চালক উজ্জ্বল রক্ষিত (২৪) নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলির সুকুমার রক্ষিতের ছেলে।

সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট রফিক আহমেদ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে টোল রোডের প্রবেশমুখে বন্দরমুখী কভার্ডভ্যানের সঙ্গে অপরদিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই উজ্জ্বল রক্ষিত মারা যায়।

এ ঘটনায় চালক আবুল কাশেমসহ (২১) কভার্ডভ্যানটি আটক করা হয়েছে বলে জানান সার্জেন্ট রফিক।