২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সৎ ছেলের’ ছুরিকাঘাতে খুন

শেরপুর সদরে এক যুবকের ছুরিকাঘাতে তার সৎ মা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 09:56 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

বৃহস্পতিবার বলাইর চর ইউনিয়নের ধোবারচর কামারপাড়া গ্রামে নিহত ফরিদা বেগম (৫০) ওই গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।

ঘটনারর পর থেকে ফরিদার সৎ ছেলে আশরাফুল আলম ওরফে কেমফু মিয়া (২৫) পলাতক রয়েছেন।

শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম জানান, ৮/৯ বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ধোবারচর কামারপাড়া গ্রামের আব্দুস সামাদ দুই মেয়েসহ বিধবা ফরিদা বেগমকে বিয়ে করেন।  

বিয়ের পর থেকেই ফরিদা বেগমের সঙ্গে সৎ ছেলে আশরাফুল আলমের কলহ চলে আসছিল।

ওসি বলেন, এর জেরে বেলা ৩টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাড়ির টিউবওয়েলে থালাবাসন ধোয়ার সময় ফরিদা বেগমকে পেছন থেকে ঘাড়ে ছুরিকাঘাত করেন আশরাফুল। এতে ঘটনাস্থলেই ফরিদার মৃত্যু হয়।

ঘটনার পরপরই আশরাফুল আলম পালিয়ে যান।

সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আশরাফুলকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে বলে জানান ওসি।