২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল লাইনে গাছ পড়ে সিলেটে ৬ ঘণ্টা ট্রেন বন্ধ

ঝড়ের মধ্যে রেল লাইনে গাছ ভেঙে পড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ আবার চালু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 11:47 AM

Updated : 25 Apr 2022, 01:17 PM

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক জানান, বুধবার সকাল ৯টা থেকে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার রাতে ঝড়ের সময় মৌলভীবাজারের রশিদপুর এলাকায় রেল লাইনের ওপর গাছ ভেঙে পড়ে। ফলে রাত ৩টার দিকে ওই দুই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

সকালে ভেঙে পড়া গাছগুলো সরানোর পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় বলে জানান রাজ্জাক।