ঢাকায় আ. লীগের কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত
মেয়রের পর ঢাকার দুই সিটি কর্পোরেশেনে কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীদের নাম প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ কাউন্সিলর পদে ৩৬ জনকে এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ১২ জনকে সমর্থন দিয়েছে।
ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আনিসুল হকের নির্বাচন সমন্বয়কারী আওয়ামী লীগ নেতা ফারুক খান স্বাক্ষরিত এক বার্তায় তাদের নাম জানানো হয়।
ঢাকা দক্ষিণে দল সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের তালিকা পাঠান মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের নির্বাচন সমন্বয়কারী আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রাজ্জাক।
ঢাকা দক্ষিণে ৫৭টি ওয়ার্ড হলেও কাউন্সিলরের তালিকায় ৬২ জনের নাম রয়েছে। দক্ষিণে সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ১৯ জনকে সমর্থন দেওয়া হয়েছে।
