২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বজ্রপাতে ও নৌকাডুবিতে নিহত ২

কালবৈশাখী ঝড়ের সময় সিরাজগঞ্জে শনিবার বজ্রপাতে ও নৌকাডুবিতে দুজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হন একজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 04:43 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

মৃতরা হলেন উল্লাপাড়া উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে ফজলার রহমার (৪৫) এবং কাজিপুরে পীরগাছা গ্রামের মোজাম্মল হক (৫৫)

নিখোঁজ রয়েছেন পীরগাছা গ্রামের আব্দুল খালেক ।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া হাট থেকে শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকা ২০/২৫ জন যাত্রী নিয়ে খাসরাজবাড়ি ইউনিয়নের পীরগাছার উদ্দেশ্যে রওনা হয়।

প্রচণ্ড ঝড়ের কারণে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। রাতেই ঘটনাস্থলের ভাটি থেকে মোজাম্মেলের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন পীরগাছা গ্রামের আব্দুল খালেক।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত মোজাম্মেলের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লাপাড়া উপজেলার বড়হাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার জহিরুল ইসলাম জানান, ঝড়ের সময় বজ্রপাতে মারা যান দুর্গাপুর গ্রামের আব্দুস সবুরের ছেলে ফজলার রহমার (৪৫)।

শনিবার সন্ধ্যার ওই ঝড়ে বগুড়া, রাজশাহী, পাবনা ও নওগাঁয় দেয়াল ধসে, মাটি চাপা পড়ে অন্তত ২০ জন নিহত হন। এরমধ্যে রয়েছেন বগুড়ায় ১৪ জন, রাজশাহীতে চারজন এবং পাবনা ও নওগাঁয় একজন করে।

পুরনো খবর:

ঝড়ে চার জেলায় নিহত ৯
বগুড়ায় ঝড়ে আরও ১১ জনের মৃত্যু