২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে লক্ষাধিক ইয়াবাসহ আটক ২

রাজধানীর ডেমরায় এক লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2015, 11:25 AM

Updated : 22 Aug 2022, 11:58 AM

গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।

আটক দুজন হলেন- আইয়ুব ও হোসাইন।

তাদের কাছ থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায় বলে ইফতেখারুল ইসলাম জানান।

তিনি বলেন, পরে সংবাদ সম্মেলন করে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে।