২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পেট্রোল বোমা হামলা: মামলায় আসামি ৬২

বিএনপি জোটের অবরোধ-হরতালে চাঁদপুরে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৬২ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 05:53 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল হামিদ বাদী হয়ে এ মামলা করেন।

থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, মামলায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানালেও তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানাননি এই পুলিশ কর্মকর্তা।

বুধবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাগজবোঝাই একটি ট্রাক যশোর যাচ্ছিল। পথে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ওই ট্রাকের চালক মো. জাহাঙ্গীর মারা যান।

এছাড়া চালকের সহকারী রুবেল এবং খোরশেদ ও শরীফ নামে দুই ব্যক্তি দগ্ধ হন। তাদের চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ঢাকায় পাঠানো হয়।