২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ডোবায় যুবকের লাশ

ফেনী সদর উপজেলার একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 02:30 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

আনুমানিক ৩৮ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানান, বুধবার দুপুরে উপজেলার কাজিরবাগ গিল্লাবাড়িয়া এলাকার একটি ডোবায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

“পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।”

পরিদর্শক শাহিনুজ্জামান জানান, নিহতের পরনে কালো গেঞ্জি ছিল। তার পেট, উরু, ঘাড়ে ও হাতে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

দুর্বৃত্তরা অজ্ঞাত পরিচয় এ যুবককে অন্য কোথাও হত্যা করে লাশ ওই ডোবায় ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।