২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু চুরি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চার মাস বয়সী একটি মেয়ে শিশু চুরি হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 04:47 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মিম নামের এ শিশুটি নিয়ে যায় এক নারী।

মিম কমলনগর উপজেলার তোরাবগঞ্জের বাসিন্দা নুরুল আমিনের মেয়ে।

বাচ্চাটির ফুফু জাহানারা বেগম বলেন, তার কাছে গিয়ে অপরিচিত এক নারী মিমকে কোলে নেয়। এ সময়ে তিনি ভাবিকে ডাকতে গেলে মিমকে নিয়ে পালিয়ে যায় নারীটি।

মিমের মা শামছুন নাহার বলেন, মিমকে টিকা দেওয়ার পর ননদ জাহানারা বেগমের কাছে রেখে ডা. আরিফের কক্ষে যান তিনি। ফিরে দেখেন মেয়ে চুরি হয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আমিনুল ইসলাম মঞ্জু বলেন, “আউটডোরে চিকিৎসা নিতে আসা এক শিশু চুরি হয়েছে বলে জেনেছি। আমরা এ খোঁজ খবর নিচ্ছি।আশাকরি শিশুটি পাওয়া যাবে।”

কমলনগর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”