কুষ্টিয়ায় ছুরিকাহত যুবক-যুবতী উদ্ধার
কুষ্টিয়া শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক ও যুবতী আহত হয়েছেন।
রোববার দুপুরে মজমপুরের সকাল-সন্ধ্যা গলির ইমাম লজ থেকে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের একজন হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার রমজান আলীর মেয়ে সেলিনা খাতুন (২৩)। যুবকটির পরিচয় পাওয়া যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, সকাল সাড়ে ১১টার দিকে সকাল-সন্ধ্যা গলির পরিত্যক্ত বাড়ি ইমাম লজ থেকে সেলিনা রক্তাক্ত অবস্থায় বের হয়ে চিৎকার করতে থাকেন।
এ সময় এলাকাবাসী বাড়ির ভেতর থেকে এক পুরুষসহ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
কী কারণে এবং কারা তাদের ছুরিকাঘাত করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
