২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরটিভির বার্তা সম্পাদকের বাসায় চুরি

বেসরকারি টেলিভিশন আরটিভির বার্তা সম্পাদক আনোয়ার হোসেনের রাজধানীর শাহীনবাগের ভাড়া বাসায় শনিবার বিকালে চুরি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 10:33 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

চোরেরা পঞ্চম তলায় তার ফ্ল্যাটে ঢুকে নগদ প্রায় ২০ হাজার টাকা এবং ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।

আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন। তার স্ত্রী বিকাল সাড়ে ৪টার দিকে বাসায় দুটি তালা লাগিয়ে সন্তানকে নিয়ে পাশে এক শিক্ষকের বাসায় যায়।

সন্তানকে শিক্ষককের বাসায় রেখে প্রায় ১৫/২০ মিনিটের মধ্যে নিজ বাসায় ফিরে দেখেন দরজার লাগানো ২টি তালা ভাঙা এবং বাসার সমস্ত জিনিস তছনছ।

“চোর বা চোরেরা বেড় রুমের স্টিলের আলমারির লক ভেঙে সব ড্রয়ার খুলে তছনছ করে,” বলেন আনোয়ার।

বাসায় কোনো দারোয়ান না থাকার সুযোগে এবং তাদের আসা-যাওয়ার গতিবিধি লক্ষ করেই পেশাদার চোররা এই ঘটনা ঘটিয়েছে বলে এই সাংবাদিকের ধারণা।

তেজগাঁও থাসার ওসি মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুরির ঘটনাটির তদন্ত ইতোমধ্যে শুরু করেছেন তারা।