২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বৃদ্ধা জীবন্ত দগ্ধ, ৫ বসতঘর ভস্মীভূত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় দগ্ধ হয়ে ৯০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2015, 05:46 PM

Updated : 22 Aug 2022, 11:54 AM

শুক্রবার দুপুরে আড়িয়ল-বালিগাঁও ইউনিয়নের নিতিরা গ্রামে এ আগুন নেভাতে গিয়ে অন্তত ১২ জন আহত হয়েছেন।

দুই ঘণ্টা চেষ্টার পর গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

নিহত রাজু বেগম (৯০) স্থানীয় রহিম মাস্টারের মা।

টঙ্গীবাড়ি থানার ওসি আ. মালেক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুপুরে নিতারা গ্রামের রহিম মাস্টারের ঘরে আগুনের সূত্রপাত হয়।

এ সময় তার ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে গেলে আগুন পার্শ্ববর্তী রশিদ মাঝি, মালেক মাঝি ও করিম মাঝির বসতঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় রহিম মাস্টারের মা রাজু বেগম ঘরে শুয়ে ছিলেন। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, আগুনে টিন ও কাঠ দিয়ে নির্মিত পাঁচটি ঘর, ঘরের আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানান।