২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে লাইটার কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১৫

সাভারের আশুলিয়ায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় বিস্ফোরণে নারীসহ অন্তত ১৫ শ্রমিক দগ্ধ হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2015, 08:28 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার চারাবাগ এলাকার ‘পলমল গ্যাস লাইটার’ কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে হাসিনা আক্তার, মিতু সরকার, রেশমা বেগম, সুরমা আক্তারসহ কয়েকজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্যাস লাইটার কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। এক পর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়।

কারখানার কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেললেও অন্তত ১৫ শ্রমিক দগ্ধ হন।

প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।