সিরাজগঞ্জে গাড়ি ভাংচুর, আটক ১
হরতাল ও অবরোধ চলাকালে সিরাজগঞ্জ শহরে ট্রাক ও সিএনজি অটোরিকশা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক জনকে আটক করেছে।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, বেলা ১টার দিকে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অফিসের সামনে কয়েকজন যুবক একটি ট্রাক ও ২টি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে।
সংবাদ পেয়ে পুলিশ গেলে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে শহরের দিয়ারধানগড়া মহল্লার হাজী আবু সামার ছেলে সুমনকে (২২) আটক করা হয়।
