২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশের গুলিতে ‘ডাকাত’ আহত

সাতক্ষীরা শহরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন, যাকে ডাকাত দলের সদস্য বলছেন পুলিশ কর্মকর্তারা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2015, 12:41 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

মঙ্গলবার ভোরে শহরের মুন্সীপাড়ায় পল্লীমঙ্গল স্কুলের পেছনে ‘গোলাগুলির’ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন বলে জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেন জানিয়েছেন।

গুলিবিদ্ধ শহিদুল ইসলামকে (৩৮) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপপরিদর্শক কামাল জানান, ভোরে শহিদুলের নেতৃত্বে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ।

“এক পর্যায়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় শহিদুল গুলিবিদ্ধ হলেও ডাকাতদলের অন্য সদস্যরা  পালিয়ে যায়।”

ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা ও বোমার সরঞ্জাম উদ্ধার করেছে।

শহরের রসুলপুর মহল্লার আকবর আলীর ছেলে শহিদুলের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।