২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

ঢাকার দোহার উপজেলা থেকে মাদক মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 06:37 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

দোহার থানার ওসি মো. মাহমুদুল হক জানান, বুধবার গভীর রাতে দক্ষিণ জয়পাড়ার গ্রামের বাড়ি থেকে মো. শানাল খাঁকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

তিনি উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামের শফিক খানের ছেলে।

উপজেলার চিহ্নিত এই মাদক বিক্রেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মাদক বিক্রির অভিযোগে থানায় মামলা রয়েছে।

দোহার থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান ওসি মাহমুদুল হক।