২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে আগুনে পুড়েছে ৭টি ঘর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে সাতটি বসতঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 09:18 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সীতাকুণ্ডের দক্ষিণ মহাদেবপুর সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা প্রহ্লাদ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রান্নার চুলা থেকে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। আগুনে সাতটি বসতঘর পুড়ে গেছে।  

সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশন থেকে তিনটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে সামান্য আহত হয়েছেন শাহানা (৩৪) ও অপু (৪)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানিয়েছেন প্রহ্লাদ সিংহ।

আগুনে বিভিন্ন মালামাল পুড়ে প্রায় আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে।