২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক ১২

কক্সবাজারের টেকনাফে প্রায় তিন লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব। এ সময় একটি ট্রলারসহ ১২ জনকে আটকও করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 07:40 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

মঙ্গলবার সন্ধ্যায় দমদমিয়ায় নাফ নদীসংলগ্ন কেয়ারী সিন্দাবাদ জাহাজের ঘাটে এ অভিযান চালানো হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের অপারেশন কর্মকর্তা এএসপি শরাফত ইসলাম জানান, সেন্টমার্টিন থেকে ট্রলারে ইয়াবার বড় একটি চালান আসার খবর পেয়ে ট্রলারটিকে ধাওয়া করা হয়।

সেন্টমার্টিন থেকে ধাওয়া করে ট্রলারটিকে কেয়ারী সিন্দাবাদ জাহাজ ঘাটে আটক করা হয়।

উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য নয় কোটি টাকা।

এ ব্যাপারে মামলা দায়ের করে আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব কর্মকর্তা জানান।

এর আগে মঙ্গলবার সকালে নাফ নদীর মোহনা থেকে বিজিবি ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মাছধরা ট্রলারসহ ৮ জনকে আটক করে।