২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাশবাড়ীতে ট্রাকে আগুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি ট্রাক জ্বালিয়ে দিয়েছে হরতালকরীরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 04:36 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে হোসেনপুর ইউনিয়নের শিশুদহ করতোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই সময় চালক ও সহকারীকে ট্রাক থেকে নামিয়ে দেওয়ায় কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, উপজেলা সদর থেকে একটি খালি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সদরে যাচ্ছিল।

হরতালকারীরা পথে ট্রাকটি থামিয়ে চালক ও তার সহকারীকে নামিয়ে দেয় এবং পেট্রোল ঢেলে ট্রাকে আগুন দেয়।

এতে ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায় বলে জানান তিনি।