নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস ও কভার্ডভ্যানে আগুন
নারায়ণগঞ্জ শহরে দুটি যাত্রীবাহী বাস ও দুটি কভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের দুই নম্বর রেল গেইট, উকিলপাড়া ও ডিআইটি বাণিজ্যিক এলাকায় এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
এ সময় ৪/৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, রাত ৮টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের দুই নম্বর রেলগেইট এলাকায় যাত্রীবেশী দুর্বৃত্তরা উৎসব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও উকিলপাড়া এলাকায় উৎসব পরিবহন আরেকটি যাত্রীবাহী বাসে আগুন।
একইসঙ্গে সেখানে একটি এবং ডিআইটি বাণিজ্যিক এলাকায় আরেককটি কভার্ডভ্যানে আগুন দেয়। এ সময় তারা ৪/৫টি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে দুটি যাত্রীবাহী বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
