২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় শ্বাসরোধে যুবক খুন

যশোরের শার্শায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 05:04 PM

Updated : 22 Aug 2022, 11:27 AM

শার্শা থানার ওসি শাহিদার রহমান জানান, সোমবার সকাল ১০টায় উপজেলার মাটিপুকুর গ্রামের তালপুকুর এলাকার একটি মেহগনি বাগানে তার লাশ পাওয়া যায়।

মৃত শিমুল হোসেন (২২) ওই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। ভাড়ায় মোটরসাইকেল চালাতেন তিনি।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্থানীয়রা মেহগনি বাগানের একটি গভীর নলকূপের পাশে লাশ পড়ে থাকতে থেকে থানায় খবর দেওয়া হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

শিমুলের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার ভোর ৫টার দিকে একজন শিমুলকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির পর তার মৃতদেহ পাওয়া যায়।

“তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানান ওসি শাহিদার।