২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক

মৌলভীবাজারের কুলাউড়ায় বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হওয়ার সাড়ে ১৮ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

সিলেট ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 08:45 AM

Updated : 12 Oct 2022, 03:08 PM

পুরনো খবর:

রেল লাইনে নাশকতার চেষ্টা, ২ কিশোর গ্রেপ্তার

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাকবলিত বগি অপসারণের পর ট্রেন চলাচল শুরু হয় বলে জানান রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল ইসলাম।

বুধবার রাত ৩টার দিকে সিলেট থেকে চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

নাজমুল জানান, বগিগুলো অপসারণের পর বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে রওনা দিয়েছে। 

উদয়ন এক্সপ্রেস রাত ১০টার দিকে সিলেট থেকে চট্টগ্রামের পথে রওনা হয়। রাত ৩টার দিকে মনু ও টিলাগাঁও স্টেশনের মাঝামাঝি এলাকায় ছয়টি বগি লাইনচ্যুত হয়।