২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল লাইনে নাশকতার চেষ্টা, ২ কিশোর গ্রেপ্তার

বিএনপির ডাকা অবরোধের রাতে জয়পুরহাট সদরের পুরানাপৈল এলাকায় রেল লাইনে নাশকতার চেষ্টার অভিযোগে দুই কিশোরকে ধারাল অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 11:34 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে গ্রেপ্তার এই দুজন উপজেলার জলাটুল গ্রামের বাসিন্দা।

জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান,  এক দল কিশোর রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা করছে বলে খবর পেয়ে পুরানাপৈল এলাকায় যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই কিশোরকে ধারালো অস্ত্রসহ (হাসুয়া) গ্রেপ্তার করা হয়।

আটকদের জেলা ডিবি কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।