সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৫০ জন আটক
বিএনপির ডাকা অনির্দিষ্টকালের অবরোধের আগের রাতে সাতক্ষীরায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৫০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জেলার বিভিন্ন স্থানে সোমবার রাতভর অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন।
তিনি বলেন, “নাশকতার আশঙ্কায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এদের আটক করেছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।”
