২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিয়ের আসর থেকে বর আটক

বগুড়ার আদমদীঘিতে  নির্দেশ অমান্য করে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করতে যাওয়ায় বরকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 08:43 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

শুক্রবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আরিফুজ্জামান তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন বলে পুলিশ জানায়।

আদমদীঘি থানার ওসি মো. মোসলেম উদ্দিন জানান, উপজেলার ধনতলা গ্রামে বিয়ের আসর থেকে বর জাহাঙ্গীর আলমকে (৩২) আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। দণ্ড দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।

সহকারী কমিশনার আরিফুজ্জামান জানান, কয়েকদিন আগে ধনতলা গ্রামের সদ্য জেএসসি পাশ করা করা এক মেয়ের (১৩) সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর আলমের বিয়ে ঠিক করা হয়।

পুলিশ খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধ রাখার নির্দেশ দেয়।

কিন্তু, এ আদেশ অমান্য করে শুক্রবার  কনের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। সেখান থেকে বরকে আটক করে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।