২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ঝটিকা মিছিল, গাড়ি ভাংচুর

নতুন বছরের প্রথম দিন জামায়াতে ইসলামীর হরতালের সকালে সিলেটে ঝটিকা মিছিল নিয়ে গাড়ি ভাংচুর করেছে ইসলামী ছাত্রশিবির।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 11:05 AM

Updated : 12 Oct 2022, 03:06 PM

যুদ্ধাপরাধী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা দুই দিনের এই কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে নগরীর মেডিকেল রোড এলাকায় ঝটিকা মিছিল বের করে শিবিরকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের এক পর্যায়ে হরতালকারীরা একটি আটোরিকশা ভাংচুর করে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।

এ ছাড়া শহরের আর কোথাও হরতালকে কেন্দ্র করে বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে নাশকতা ঠেকাতে শহরের সবকটি পয়েন্টে পুলিশ রয়েছে।

সকাল থেকে শহরে অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক থাকলেও নিরাপত্তার কারণে দূরপাল্লার বাহনগুলো বন্ধ রাখা হয়েছে।

তবে সময়মতোই ট্রেন ছেড়ে গেছে বলে রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানিয়েছেন।