থার্টি ফার্স্ট: ক্যামেরা নিয়ে টহলে থাকবে পুলিশ
খ্রিস্টীয় নববর্ষের প্রথম প্রহরে উৎসব আনন্দ ঘিরে রাজধানীতে যে কেনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক থাকবে পুলিশ।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেন, ৩১ জানুয়ারি রাতে পুলিশ ক্যামেরা নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বসবে চেকপোস্ট, থাকবে পুলিশের টহলও।
নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, “সেদিন রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। গুলশান, বারিধারা, বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত ১২টার পর কোনো বহিরাগত ব্যক্তি অবস্থান করবেন না।”
নববর্ষ উদযাপনে উন্মুক্ত স্থানে নাচগান বা কনসার্ট করার ক্ষেত্রেও থাকবে নিষেধাজ্ঞা। বাণিজ্যিক বারগুলো সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করে দিতে হবে।
অন্যদের মধ্যে উপ কমিশনার মাসুদুর রহমান, ট্রাফিক পুলিশের যু্গ্ম কমিশনার মিলি বিশ্বাসসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
