২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ খুনের মামলায় আরও ১ র‌্যাব সদস্যের জবানবন্দি

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলায় ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দিয়েছেন র‌্যাবের আরও এক সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 09:39 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

নারায়ণঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনোয়ারা বেগমের আদালতে প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দেন র‌্যাব-১১ এর সদস্য ল্যান্স করপোরাল জাহাঙ্গীর আলম।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, সাত খুনের ঘটনায় এ পর্যন্ত ১৭ জন আদালতে প্রত্যক্ষদর্শী হিসেবে জবানবন্দি দিয়েছেন, যাদের মধ্যে র‌্যাব-১১ এর ১২ সদস্য রয়েছে।

এপর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ মোট ২০ র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১৯ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, সাত খুনের ঘটনার আদ্যোপান্ত প্রত্যক্ষ করলেও অপহরণ, হত্যা ও লাশ গুমের কোনো ঘটনায় সম্পৃক্ত হননি ওই সময় সশস্ত্র অবস্থায় র‌্যাবের পোশাক পরা জাহাঙ্গীর আলম। তার দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করা।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে ৭ খুন: র‌্যাব সদস্য বজলুরের জবানবন্দি