সীতাকুণ্ডে গণপিটুনিতে আহত একজনের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের সময় গণপিটুনিতে আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তোফাজ্জল (৪০) নামে ওই ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানিয়েছেন।
বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবির হাট এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয় এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন চারজনকে ধরে পিটুনি দেয়।
পরে পুলিশ তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এসময় উত্তেজিত জনতা ব্যবহৃত মাইক্রোবাসেও অগ্নিসংযোগ করে।
এসময় জমির চিৎকার শুরু করলে গাড়িতে থাকা লোকজন তাকে মারধর করতে থাকে।
“গাড়িটি ঢাকার দিকে যাওয়ার পথে মাদামবিবিরহাট এলাকায় স্থানীয় লোকজন মারধরের বিষয়টি দেখে গাড়িটি আটক করে,” বলেন জাকির।
এই ঘটনায় পাঁচজন জড়িত ছিলেন জানিয়ে ওসি ইফতেখার হাসান বলেন, পালিয়ে যাওয়া অপর ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
