২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়কে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছে শিশুসহ তিনজন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2014, 05:12 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

রোববার বেলা ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের চর ভাবলা এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয় বলেও পুলিশ জানিয়েছে।  

বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ওসি আখেরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী শাওন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকটির সংঘর্ষে হয়। এতে এক বছরের এক শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যায়।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ট্রাক ও বাসটি আটক করলেও দুই চালকই পালিয়ে গেছেন বলে ওসি জানান।