২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ২ হাজার ১৩৬ বোতল বিদেশি মদসহ একটি নৌকা আটক করেছে নৌবাহিনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 05:37 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার ভোর ৪টার দিকে নৌবাহিনীর নিয়মিত টহলদল বোটটি আটক করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গতিবিধি সন্দেহজনক হওয়ায় বোটটি থামিয়ে বিভিন্ন ব্র্যান্ডের আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ করা বলে জানানো হয় নৌবাহিনীর পক্ষ থেকে।