২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগে ২ শতাধিক বিএনপি নেতাকর্মী

ফরিদপুরের মধুখালীতে দুই শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 10:11 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

শুক্রবার সন্ধ্যায় মেকচামি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমানকে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।

মেকচামি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদ আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আজাউল ইসলাম প্রমুখ।