সংসদ বসছে বৃহস্পতিবার
প্রায় দুই মাস বিরতির পর দশম সংসদের চতুর্থ অধিবেশন বসছে বৃহস্পতিবার।
গত ১৮ সেপ্টেম্বর শেষ হয় সংসদের তৃতীয় অধিবেশন।ওই অধিবেশনে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিয়ে সংবিধানের ১৬তম সংশোধনী পাস হয়।
সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, চতুর্থ অধিবেশনের মেয়াদকাল সংক্ষিপ্ত হতে পারে। এই অধিবেশনের জন্য এ পর্যন্ত ১০টি বিল জমা পড়েছে
এদিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী লন্ডন ও জেনেভা সফর শেষে বুধবার বিকেলে ঢাকায় ফিরেছেন। লন্ডন সফরকালে সিপিএ’র নির্বাহী কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিপিএ সদর দপ্তরে যান তিনি।
